২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩১ আগস্ট ২০২১ www.24ghonta.news১৬ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ২৩ মুহাররম ১৪৪৩ হিজরি

পরীমণির জামিন শুনানি আজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১ । ১০:৪৭ সকাল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিন বিষয়ে শুনানি আজ মঙ্গলবার। গত রোববার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ দিন ধার্য করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছিলেন।

আইনজীবী বলেন, গত ২২ আগস্ট পরীমণির আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমণির নিম্ন আদালতে জামিন আবেদন অবিলম্বে শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। এ ছাড়া আগামী ১৩ সেপ্টেম্বর নিম্ন আদালত জামিন শুনানির যে দিন নির্ধারণ করেছিলেন, তা কেন বাতিল করা হবে না মর্মে রুলে জানতে চাওয়া হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগের দিন বুধবার জামিন শুনানির জন্য নিম্ন আদালত ১৩ সেপ্টেম্বর যে দিন ধার্য করেছিলেন, তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমণি। আদালতে পরীমণির পক্ষে আছেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ও অ্যাডভোকেট মুজিবুর রহমান। রাষ্ট্রপক্ষে আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু এহিয়া দুলাল।

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তাঁর সহযোগী দীপুকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়। পরদিন ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তাঁর সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

এই মামলায় তিন দফায় রিমান্ড শেষে গত ২১ আগস্ট আদালতের নির্দেশে পরী মণিকে কারাগারে পাঠানো হয়। পরদিন গত ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরী মণির জামিন আবেদন করেন আইনজীবী মজিবুর রহমান। পরে আদালত জামিন বিষয়ে শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

১৩ সেপ্টেম্বর জামিন শুনানির দিন ধার্য করার আদালতের সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে গতকাল বুধবার হাইকোর্টে আবেদন করেন পরীমণি। আবেদনে পরী মণির জামিনের আর্জিও জানানো হয়। রোববার তার শুনানি হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন