২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩১ আগস্ট ২০২১ www.24ghonta.news১৬ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ২৩ মুহাররম ১৪৪৩ হিজরি

চুয়েট একাডেমিক কাউন্সিলের ১৩২তম সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১ । ৭:২২ রাত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর একাডেমিক কাউন্সিলের ১৩২তম (জরুরি) সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট (মঙ্গলবার) বেলা ১২.১৫ ঘটিকায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন চুয়েটের একাডেমিক কাউন্সিলের সভাপতি ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

একাডেমিক কাউন্সিলের সম্মানিত অভ্যন্তরীণ ও বহি:সদস্যগণের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় একাডেমিক সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা শেষে বিবিধ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সদস্য সচিবের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন