২৪ ঘন্টা নিউজ
বুধবার ১ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১৭ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ২৪ মুহাররম ১৪৪৩ হিজরি

আইসিইউতে দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ । ৫:৫৯ সন্ধ্যা

উচ্চ রক্তচাপ, বার্ধক্যজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রয়াত প্রখ্যাত ভারতীয় অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু।

ভারতের বার্তা সংস্থা এএনআই এক টুইট বার্তায় জানিয়েছে, গত তিন ধরে ব্লাড প্রেশার নিম্নমুখী সায়রা বানুর। আর বার্ধক্যজনিত সমস্যার মাঝে রক্তচাপের ওঠানামায় অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। এর জেরে দ্রুত তাঁকে মুম্বাইয়ের খারের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় দুদিন আগে। আজ বুধবার দুপুরে চিকিৎসকেরা তাঁকে আইসিইউতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেন।

গত ৭ জুলাই বার্ধক্যজনিত কারণে মারা যান দিলীপ কুমার। ভারতীয় চলচ্চিত্র জগতের ইতিহাসে সায়রা বানু-দিলীপ কুমারের প্রেমকাহিনি যেন সিনেমার মতোই। ব্যক্তিগত জীবনে নানান উত্থান-পতন সত্ত্বেও দিলীপ কুমারকে কখনও কাছ ছাড়া করেননি অসমবয়সী সায়রা বানু।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন