২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৩ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১৯ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ২৬ মুহাররম ১৪৪৩ হিজরি

সিআরবি রক্ষায় ঢাকা থেকে লংমার্চের ঘোষণা এসএফবি’র

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১ । ৩:১২ বিকাল

চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগের প্রতিবাদ জানিয়ে ঢাকা থেকে সিআরবি লংমার্চের ঘোষণা দিয়েছে সেইভ ফিউচার বাংলাদেশ (এসএফবি)। এসময় সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগে আত্মঘাতী দাবি করে ৪ টি দাবিও পেশ করা হয়।

আজ (৩ সেপ্টেম্বর) শুক্রবার, সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত এক মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধনে জলবায়ু ও পরিবেশ কর্মী মোফাজ আহমেদ সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগকে আত্মঘাতী উল্লেখ করে বলেন, রেলওয়ে পূর্বাঞ্চল সদর দপ্তর চট্টগ্রামের সিআরবি এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) একটি হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। যা আত্মঘাতী একটি উদ্যোগ বলে আমরা মনে করি।

এমতাবস্থায় চট্টগ্রামের ফুসফুস সিআরবি রক্ষার লক্ষ্যে এবং সিআরবি রক্ষা আন্দোলন কে আরও ত্বরান্বিত করার উদ্দেশ্য আমরা ৪ টি দাবি জানাচ্ছি। এক, সিআরবি’তে হাসপাতাল স্থাপনের চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, সিআরবি’কে ‘জাতীয় হেরিটেজ’ হিসেবে ঘোষণা করতে হবে এবং সিআরবি’র প্রাকৃতিক পরিবেশ এবং ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। এর পাশাপাশি সিআরবি’তে অবস্থিত বর্তমান রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতালকে আধুনিকায়ন করে চিকিৎসা সেবার মান বাড়াতে হবে৷আমরা এই দাবিও জানাচ্ছি, যারা এই আত্মঘাতী উদ্যোগের সাথে জড়িত হয়েছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।

এসময় সেইভ ফিউচার বাংলাদেশের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন