২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৩ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১৯ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ২৬ মুহাররম ১৪৪৩ হিজরি

সিদ্ধার্থকে শেষ দেখায় কেঁদে জ্ঞান হারালেন প্রেমিকা শেহনাজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১ । ৫:০৮ সন্ধ্যা

প্রেমিক সিদ্ধার্থ শুক্লাকে শেষবার দেখতে মুম্বাইয়ের ওশিওয়ারা শ্মশানে হাজির হয়েছিলেন প্রেমিকা শেহনাজ গিল। সঙ্গে ছিলেন শেহনাজের ভাই। এ সময় সাদা এবং লাল রঙের সুতির সালোয়ার আর মুখে মাস্ক থাকা শেহনাজ ছিলেন বিধ্বস্ত অবস্থায়।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, শ্মশানে শেহনাজ গিলের পরিস্থিতি ছিল খুব খারাপ। চোখ খুলে ঠিকমতো তাকাতে পরছিলেন না তিনি, ঘন ঘন জ্ঞান হারাচ্ছিলেন। গাড়ির ভিতরেই কান্নায় ভেঙে পড়েন শেহনাজ।

গতকাল সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর খবর শুনে শুটিং বন্ধ করে কান্নায় ভেঙ্গে পড়েন শেহনাজ। পরে তাঁর বাবা জানায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল মুম্বাইয়ের কুপার হাসপাতালে মারা যান ভারতের ছোট পর্দার তারকা অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। সুপারস্টার সালমান খান সঞ্চালিত টিভি রিয়েলিটি শো বিগ বসের ১৩ মৌসুমের বিজয়ী সিদ্ধার্থ শুক্লা। এই শো থেকেই শেহনাজের সঙ্গে সিদ্ধার্থের ঘনিষ্ঠতার সূত্রপাত। দিন কয়েক আগেই একসঙ্গে এক মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন সিদ্ধার্থ-শেহনাজ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন