২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৩ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১৯ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ২৬ মুহাররম ১৪৪৩ হিজরি

আনোয়ারায় পারকি সমুদ্রসৈকতে ভেসে এলো ডলফিন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১ । ১০:৪০ রাত

চট্টগ্রামে আনোয়ারা উপজেলায় পারকি সমুদ্রসৈকতে ভেসে এলো মৃত ইরাবতি ডলফিন।শুক্রবার বিকেলে পারকি সমুদ্র সৈকতে এটি মৃত ডলফিন দেখতে পান স্থানীয় ও পর্যটকরা।প্রত্যক্ষদর্শীরা জানান,বিকেলে জোয়ারের পানি নামার পর সৈকতের পশ্চিম পাশে দেখা যায় ডলফিনটি। মুহুর্তে সৈকতের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে ডলফিনটি প্রায় চার ফুট লম্বা আর প্রস্থে দুই ফুটের বেশি।

শহর থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা দর্শনার্থী মোঃ জানে আলম জানান,বিকালে সৈকতে ঘুরতে গেলে চারটা সময় একটি মৃত ডলফিন দেখতে পাই। মারা যাওয়া ডলফিনের শরীরের বিভিন্ন স্থান দিয়ে ঝরছিল রক্ত।বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে সৈকতে ডলফিনটি দেখা যায়। এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে।আজ পুঁতে ফেলার চেষ্টা করেছি কিন্তু সন্ধ্যা হয় যাওয়া আর তা সম্ভব হয়নি। কাল এটা এটি পুঁতে ফেলার ব্যবস্থা করা হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন