২৪ ঘন্টা নিউজ
শনিবার ৪ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news২০ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ২৭ মুহাররম ১৪৪৩ হিজরি

এয়ারপোর্টে  পিসিআর টেস্ট সেবা চালু করার দাবী আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির 

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১ । ৯:৪৭ সকাল

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর উদ্যোগে গতকাল মঙ্গলবার রাতে​ (৩১ আগষ্ট)​ এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়,  সভায় বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের উদ্দেশ্যে সাংবাদিকবৃন্দ বলেন, বাংলাদেশের তিন বিমানবন্দরে জরুরী ভিত্তিতে পিসিআর ল্যাব বসিয়ে আটকে পড়া প্রবাসীদের দ্রুত আসার সুযোগ করে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তারা বলেন, ইতিমধ্যে আরব আমিরাতের ৭০টি দেশের​ এরাইভাল ভিজিট ভিসা পুনরায় চালু করার মাধ্যমে অনেক দেশেরই ফ্লাইট চালু করে দিয়েছে। কিন্তু বাংলাদেশের বিমানবন্দরে পিসিআর ল্যাব না থাকায় হয়তোবা আরব আমিরাত বাংলাদেশ থেকে আসা যাত্রীদের ফ্লাইট চালু করেনি।​ তাই এই বিষয়টি সরকারের মাথায় রাখা দরকার মনে করেন সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রসাস এর সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার।

প্রসাস এর​ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নানের সঞ্চালনায় উক্ত ভ্যার্চুয়াল মিটিং এ যুক্ত হন প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর​ সাবেক সভাপতি মুহাম্মদ নূরুল আবছার তৈয়বী, প্রসাসের সাবেক সাধারণ সম্পাদক এমএ মুসা,সাংবাদিক​ মাহাবুব হাসান হৃদয়, ওবায়দুল হক মানিক, আলি রেজা, মোহাম্মদ নুরুল্লাহ খান শাহাজাহান , মাহাবুব​ সরকার, মোহাম্মদ সেলিম,​ এম এ তাহের ভূঁইয়া,, কবি ও সাংবাদিক ওবায়দুল হক, কবি ও সাংবাদিক আবু মুছা,,কবি ও সাংবাদিক মুনির উদ্দিন মান্না, কবি ও সাংবাদিক আবু জাফর প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন