২৪ ঘন্টা নিউজ
শনিবার ৪ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news২০ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ২৭ মুহাররম ১৪৪৩ হিজরি

ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি আবারও চালু হবে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১ । ১:৩৬ দুপুর

করোনার সংক্রমণ রোধে টিকাপ্রাপ্তি সাপেক্ষে সারা দেশে আবারও ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি চালু করার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজে শিক্ষা কার্যক্রম শুরু এবং কত বয়সের শিশুদের টিকার আওতায় আনা হবে—সে বিষয়ে আগামীকাল রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হবে।

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে আজ শনিবার অনুষ্ঠিত কম্প্রেহেনসিভ (লাইসেন্সিং/প্রি-রেজিস্ট্রেশন) পরীক্ষায় তেজগাঁওয়ের একটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৮০ শতাংশ টিকা সম্পন্ন হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্কুল-কলেজ খুলে দেওয়া হলে নতুন করে ঝুঁকি তৈরি হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমি এককভাবে এই মুহূর্তে কিছু বলতে পারব না। আগামীকাল (রোববার) আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্টরা আলোচনার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য কীভাবে নিরাপদ পরিবেশ তৈরি করে স্কুল-কলেজ খোলা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন