২৪ ঘন্টা নিউজ
রবিবার ৫ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news২১ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ২৮ মুহাররম ১৪৪৩ হিজরি

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১ । ১১:৩২ সকাল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য দিয়ে জানান, মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয় জন, উপসর্গ নিয়ে তিন জন এবং করোনা পরবর্তী অসুস্থতায় এক জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর চার জন, চাঁপাইনবাবগঞ্জের তিন জন, এবং নাটোর, নওগাঁ ও কুষ্টিয়ার তিন জন।

রামেকের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ২৭ জন। বর্তমানে হাসপাতালের ২৮৬টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ১৪৫ জন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন