২৪ ঘন্টা নিউজ
রবিবার ৫ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news২১ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ২৮ মুহাররম ১৪৪৩ হিজরি

প্রয়াত ভারতীয় অভিনেতাকে শ্রদ্ধা জানালেন জন সিনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১ । ৭:১৪ রাত

ভারতের জনপ্রিয় টিভি অনুষ্ঠান বিগবসের সিজন ১৩-এর বিজয়ী মডেল সিদ্ধার্থ শুক্লার অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না তার সহকর্মীরা।

দেশটির শোবিজ অঙ্গনে শোকের মাতম চলছে। তার মৃত্যুতে কেবল ভারতেই নয়, বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের অনেকেই হতবাক। ফেসবুকে অনেকেই তার প্রতি ভালোবাসা জানিয়ে শোকবার্তা দিচ্ছেন।

ভারতীয় এই জনপ্রিয় অভিনেতার মৃত্যুর শোক ছুঁয়ে গেছে হলিউড অভিনেতা ও ডব্লিউডব্লিউই মেগাস্টার জন সিনাকে। সদ্যপ্রয়াত এই তারকাকে শেষ শ্রদ্ধা জানান জন সিনা।

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শুক্লার একটি সাদাকালো ছবি শেয়ার করেন এ রেসলার।

তবে ক্যাপশনে কিছুই লেখেননি।

অবশ্য নিজের সোশ্যাল মিডিয়ায় এভাবেই অনেক পোস্ট দেন তিনি। এর আগেও একইভাবে বলিউডের অনেক তারকার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছিলেন সিনা। আর এসব ছবিতে কখনও লেখা বা ক্যাপশন ব্যবহার করেন না তিনি। এটিই তার শ্রদ্ধা জানানোর নিজস্ব ভঙ্গি!

বোঝাই যাচ্ছে এ মার্কিন তারকা বলিউডের খোঁজখবর ভালোই রাখেন।

এন-কে

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন