২৪ ঘন্টা নিউজ
সোমবার ৬ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news২২ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ২৯ মুহাররম ১৪৪৩ হিজরি

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনার উপসর্গে ১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১ । ১০:৩৩ সকাল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা না গেলেও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য দিয়ে জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ছয় জন, নওগাঁর তিন জন এবং নাটোরের এক জন।

রামেকের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ২৪ জন। বর্তমানে হাসপাতালের ২৮৬টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ১৩৩ জন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন