২৪ ঘন্টা নিউজ
সোমবার ৬ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news২২ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ২৯ মুহাররম ১৪৪৩ হিজরি

ফুটপাতে মালামাল, গুনতে হলো জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১ । ৬:৪৪ সন্ধ্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী ফুটপাতে দোকানের মালামাল স্তূপ করে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় দুই দোকানিকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

আজ (৬ সেপ্টেম্বর) সোমবার কোতোয়ালীর বাটালি রোডে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এই এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, বাটালি রোডে দুই দোকানদার ফুটপাতের মধ্যে মালামাল স্তুপ করে চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল। তাদের প্রাথমিকভাবে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে তাদের আরও কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন