২৪ ঘন্টা নিউজ
শনিবার ৯ নভেম্বর ২০১৯ www.24ghonta.news২৫ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ১২ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

পটিয়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় ব্যাবসায়ীর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০১৯ । ৯:১৮ রাত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় চলন্ত মোটরসাইকেল স্লীপ করে উল্টে গেলে নিহত হয় মোটরসাইকেল আরোহী। শনিবার রাত ৮টায় আমজুরহাট স্বপ্নপুরী ক্লাবের সামনে এই ঘটনা ঘটে।

নিহতের নাম মো: হারুন (৪২)। সেই পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের আবু তাহেরের পুত্র।

পটিয়া হাসপাতাল সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক হারুন একজন ব্যবসায়ি। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে সন্ধ্যার পর থেকে পটিয়াতেও গুড়ি গুড়ি বৃষ্টি হয়। ব্যবসায়ি হারুন চট্টগ্রাম শহর থেকে মোরটসাইকেল নিয়ে পৌরসদরের বাড়ি ফিরছিল।

গুড়ি গুড়ি বৃষ্টির কারনের মহা সড়কের বিভিন্ন পয়েন্ট ঝুঁকির্পূণ হয়। স্লীপ করে গাড়ি উল্টে হারুন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ লক্ষী নারায়ন ও ডাঃ মো: রিদোয়ান হারুনকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন