২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৭ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news২৩ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ৩০ মুহাররম ১৪৪৩ হিজরি

বাংলাদেশিদের যুক্তরাজ্যে প্রবেশে রেড অ্যালার্ট প্রত্যাহারের অনুরোধ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১ । ১২:৩০ দুপুর

যুক্তরাজ্যে প্রবেশে বাংলাদেশি নাগরিকদের রেড অ্যালার্ট প্রত্যাহারের অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে এক ভার্চ্যুয়াল বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ অনুরোধ করেন। যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সোমবার (৬ সেপ্টেম্বর) এই বৈঠক হয়।

বৈঠকে যুক্তরাজ্যে প্রবেশে বাংলাদেশি নাগরিকদের রেড অ্যালার্ট থাকার জন্য প্রায় সাত হাজার ব্রিটিশ বাংলাদেশি নাগরিক আটকে পড়েছেন জানিয়ে যুক্তরাজ্য সরকারের প্রতি রেড অ্যালার্ট প্রত্যাহারের অনুরোধ জানান ড. এ কে আব্দুল মোমেন।

বৈঠকে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক করার বিষয়েও আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ডমিনিক রাব।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন