২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০১৯ www.24ghonta.news১১ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ২৭ মুহাররম ১৪৪১ হিজরি

লা লিগায় চালকের আসনে রিয়াল মাদ্রিদ

-মাদ্রিদ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯ । ৫:৫৩ ভোর

খেলার ঘন্টা : সান্তিয়াগো বের্নাবেউয়ে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় চালকের আসনে বসে পড়ল জিদানের দল রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো লস ব্ল্যাঙ্কোসরা।

আগের ম্যাচে সেভিয়াকে হারানো দল থেকে ৮ জন পরিবর্তন করেন কোচ জিদান। নিয়মিত একাদশের অনেকেই ছিলেন না শুরুর একাদশে। গ্যারেথ বেল, করিম বেনজেমা, হামেস রদ্রিরেগেজ, থিবো কর্তোয়া, এদেন আজাররা ছিলেন সাইড বেঞ্চে।

অভিজ্ঞ খেলোয়াড়দের বিশ্রামের দিনে দ্যুতি ছড়ালেন দুই তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো।

ঘরের মাঠে খেলতে নেমে ম্যাচের ৩৬তম মিনিটে গোল পায় রিয়াল। টনিক্রুসের পাসে জোড়ালো শটে গোল করে দলকে এগিয়ে দেন ভিনিসিউস জুনিয়র। ১-০ স্কোরলাইনে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৭২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন প্রথমবার রিয়ালের হয়ে মাঠে নামা রদ্রিগো। বাকি সময়ে স্কোরলাইনে আর কোনও পরিবর্তন না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এ জয়ে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে জিদানের দল। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। আর ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে মেসির বার্সেলোনা৷

২৪ ঘন্টা/আরএস.

আরো:: সিপিএল খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সাকিব-লিটন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন