২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৭ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news২৩ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ৩০ মুহাররম ১৪৪৩ হিজরি

করোনায় মৃত্যু কমে ৫৬ জনে, শনাক্তের হার ৯.৬৯

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১ । ৫:৪৭ সন্ধ্যা

দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ৬৮৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও দুই হাজার ৬৩৯ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে পাঁচ হাজার ৫৬৭ জন। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭৯৯টি ল্যাবে ২৭ হাজার ২৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৭ হাজার ৪৬৬টি। করোনা শনাক্তের হার নয় দশমিক ৬৯ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৬ দশমিক ৬৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন ৬৫ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ৩৭ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ২৩৯ জন ও নারী নয় হাজার ৪৪৫ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে নয়জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ছয়জন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে ছয়জন, বরিশাল বিভাগে চারজন, সিলেট বিভাগে পাঁচজন, রংপুর বিভাগে দুইজন ও ময়মনসিংহ বিভাগে একজন। এ ছাড়া সরকারি হাসপাতালে ৪৩ জন, বেসরকারি হাসপাতালে ১১ জন ও বাসায় একজন মৃত্যুবরণ করেছেন। এ ছাড়া হাসপাতালে মৃতাবস্থায় একজনকে আনা হয়েছে।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

এনে-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন