২৪ ঘন্টা নিউজ
বুধবার ৮ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news২৪ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১ সফর ১৪৪৩ হিজরি

বোয়ালখালীতে ভূমি ভবনের উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১ । ১২:৩১ দুপুর

চট্টগ্রামের বোয়ালখালীতে ভূমিভবন ও ইউনিয়ন ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি তথ্য ব্যাংকের উদ্বোধন করা হয়েছে।বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে এ ভবনের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে বোয়ালখালীতে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দীন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আকতার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন