২৪ ঘন্টা নিউজ
বুধবার ৮ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news২৪ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১ সফর ১৪৪৩ হিজরি

৭ মার্চের ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হাইকোর্টের নির্দেশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১ । ৩:২৮ বিকাল

স্বাধীনতার স্থপতি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ দেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটের সম্পূরক আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নূর উদ্দীনের বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। রিটকারী আইনজীবী হলেন ড. মো. বশির আহমেদ।

একই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতার ৭ মার্চের ভাষণের আঙুল উঁচানোর ভাস্কর্য স্থাপনের নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ভাস্কর্য স্থাপনের জন্য একটি কমিটি গঠন করতে বলা হয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন