২৪ ঘন্টা নিউজ
বুধবার ৮ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news২৪ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১ সফর ১৪৪৩ হিজরি

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জরুরী সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১ । ৩:৫৮ বিকাল

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় শাখার জরুরী সভা ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে সংগঠনের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার উদ্দিন অলির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সিনিয়র সহ-সভাপতি এস.এম. আজিজ, সহ-সভাপতি মো: সেলিম, আব্দুল মান্নান, আজিমুল ইসলাম চৌধুরী, নুরুল আবছার চৌধুরী, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ ওসমান সরওয়ার, ডা. ইমদাদুল করিম চৌধুরী, যুগ্ম সম্পাদক লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, শরিফ হোসেন, মোহাম্মদ ইউসুফ খান, মোহাম্মদ ফারুক হোসেন, অরূপ বড়–য়া, এড. প্রতাপ পাল, মোর্শেদ আলম, সালমা বেগম, অর্পন কুমার ধর, সৈয়দ মোহাম্মদ আব্দুল আজিম, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ শাহিদ এমরান শিসু, এস.এম. মোস্তাক হোসেন, মোহাম্মদ আশরাফ আলী, সোহেল রানা বাপ্পী, আশরাফ হোসেন চৌধুরী রোকন প্রমুখ।
সভায় আগামী ২৫ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হল রুমে নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও করোনাকালীন সময়ে মানবিক সেবা প্রদানের জন্য ৪টি সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন