হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক নির্বাচিত হওয়ার পরক্ষণে ইন্তেকাল করলেন উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা মুফতি আব্দুস ছালাম চাটগামী। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মাদ্রাসার নব নির্বাচিত শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ।
আজ বুধবার (৮ সেপ্টেম্বর) রাত ১১ টায় হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গনে নামাযে জানাযা শেষে তাকে মাদ্রাসার কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
সূত্র জানায়, বুধবার সকালে হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত শূরা কমিটির বৈঠক শেষে অনুষ্ঠিত শূরা কমিটির বৈঠক শেষে মুফতি আব্দুস সালামকে মহাপরিচালক ঘোষণা করার কিছুক্ষণ পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে বুধবার হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত শূরা কমিটির বৈঠকে সহকারী মহাপরিচালক হিসেবে আল্লামা মুহাম্মদ ইয়াহিয়া এবং শাইখুল হাদিস হিসেবে আল্লামা শেখ আহমদ ও আল্লামা শোআইব জমীরীকে নির্বাচন করা হয়।
উল্লেখ্য গত বছর মাদ্রাসার দীর্ঘকালের মহাপরিচালক আল্লামা আহমদ শফী ইন্তেকাল করলে মুফতি আব্দুস সালাম চাটগামীকে প্রধান করে আল্লামা শেখ আহমদ ও মাওলানা ইয়াহিয়াকে সদস্য করে একটি পরিচালনা পরিষদ গঠন করা হয়েছিল।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১ । ৫:৩৭ সন্ধ্যা