২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১০ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news২৬ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ৩ সফর ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় মৃত্যু ২, শনাক্ত ১০৬

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১ । ১০:৫৯ সকাল

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৬৪ জনে। একই সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১০৬ জন। ফলে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ৬৬৬ জনে।

আজ ১০ সেপ্টেম্বর, শুক্রবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৫৪২ জনের নমুনা পরীক্ষায় ১০৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ৫৪ এবং উপজেলার ৫২ জন।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৪ জন এবং ল্যাব এইড হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন