২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১০ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news২৬ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ৩ সফর ১৪৪৩ হিজরি

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১ । ১১:০৯ সকাল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক জন করোনা পজিটিভ ছিলেন এবং পাঁচ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ ছাড়া করোনা পরবর্তী জটিলতায় অপর দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল পরিচালক জানান, মৃত আট জনের মধ্যে রাজশাহীর চার জন, নাটোরের এক জন, পাবনার এক জন, নওগাঁর এক জন ও কুষ্টিয়ার এক জন রয়েছেন।

এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ২৮ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে করোনা বিশেষায়িত ২৪০ শয্যার বিপরীতে ১৫৯ জন রোগী ভর্তি রয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন