২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১০ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news২৬ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ৩ সফর ১৪৪৩ হিজরি

দেশে ৩ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ৫১৫ ডোজ টিকা প্রয়োগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১ । ১১:২৩ সকাল

দেশে এ পর্যন্ত ৩ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ৫১৫ ডোজ করোনা (কোভিড-১৯) টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ৪ লাখ ৩৭ হাজার ১১৪ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৩২ লাখ ৫৪ হাজার ৪০১ জন মানুষ।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ১৬ লাখ ২৬ হাজার ৫৪৬ আর নারী ৮৮ লাখ ১০ হাজার ৫৬৮ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৭৭ লাখ ২৩ হাজার ৯৯৬ আর নারী ৫৫ লাখ ৩০ হাজার ৪০৫ জন।

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২২ লাখ ৪ হাজার ১৪৫ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৯১১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৯৮৬ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৪৬ লাখ ১১ হাজার ৪৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ৫ লাখ ২৬ হাজার ৬৯০ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৩ কোটি ৯৯ লাখ ৮৭ হাজার ২৭ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ৩৯ হাজার ৬৬৩ জন নিবন্ধন করেছেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন