২৪ ঘন্টা নিউজ
শনিবার ১১ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news২৭ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ৪ সফর ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে ১ মৃত্যুর সাথে ৮২ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১ । ৯:১৭ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৪৩ এবং উপজেলা পর্যায়ে ৩৯ জন। একই সময়ে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের বারো ল্যাব এবং কক্সবাজারে ১৪৮১ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৮২ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ৭৪৮ জন। এর মধ্যে নগরে ৭৩,০৫৫ জন এবং উপজেলা পর্যায়ে ২৭,৬৯৩ জন।

তিনি বলেন, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১৪ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৫৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৫১ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজারে মেডিকেল কলেজে চট্টগ্রামের ৯ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

এন্টিজেন টেস্টে ১৮ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। ইমপেরিয়াল হাসপাতালে ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৩৯৯ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২০ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। মেডিকেল সেন্টার হাসপাতালে ১৮ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। ইপিক হেলথ কেয়ারে ১০৪ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ল্যাব এইডে ১ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

এদিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং আরটিএলে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ০ জন, সাতকানিয়ায় ০ জন, বাঁশখালী ০ জন, আনোয়ারা ৪ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ০ জন, বোয়ালখালী ০ জন, রাঙ্গুনিয়া ৭ জন, রাউজান ১২ জন, ফটিকছড়ি ০ জন, হাটহাজারী ১৬ জন, সীতাকুণ্ড ০ জন, মিরসরাই ০ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১২৬৫ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭০২ এবং উপজেলায় ৫৬৩ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন