২৪ ঘন্টা নিউজ
রবিবার ১০ নভেম্বর ২০১৯ www.24ghonta.news২৬ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ১৩ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

শাহ আমানতে বিমান চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১০ নভেম্বর, ২০১৯ । ৯:৩৬ সকাল

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে গতকাল বিকাল থেকে বন্ধ থাকার ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।

রোববার (১০ নভেম্বর) সকাল ৭টার পর থেকে চট্টগ্রাম বিমানবন্দরের ফ্লাইট চালু হয়। এর আগে শনিবার (৯ নভেম্বর) বিকেল ৪টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

শাহ আমানত বিমানবন্দরের তথ্য কর্মকর্তা আবু হানিফা গণমাধ্যমে জানান, সকাল থেকে বিমানবন্দর চালু হয়েছে। ৯টা থেকে শিডিউল অনুযায়ী ফ্লাইট ওঠা-নামা শুরু হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন