২৪ ঘন্টা নিউজ
শনিবার ১১ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news২৭ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ৪ সফর ১৪৪৩ হিজরি

ভিক্ষা না দেওয়ায় ট্রলের শিকার শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১ । ১২:০৪ দুপুর

রণবীর কাপুরের বিপরীতে একটা ছবির শুটিংয়ে এখন মুম্বাইতে আছেন শ্রদ্ধা কাপুর। একফাঁকে বের হয়েছিলেন রেস্তোরাঁয় কিছু খাবেন বলে।

এর মধ্যে ফোনে কী যেন কাজ সারছিলেন। ঠিক ঠাহর করতে পারেননি পেছনে হাতজোড় করে ক’টা টাকা চাইছিল এক ভিক্ষুক। হয়তো বা শুনতেও পেয়েছিলেন তার আহ্বান। কিন্তু পার্স খুলে টাকা-পয়সা বের করতে দেখা যায়নি এ অভিনেত্রীকে। তাতেই নেটিজেনরা পেয়ে বসলো যেন। ট্রলের বন্যায় ভাসিয়ে ছাড়লেন শ্রদ্ধাকে।

সেলিব্রেটি হলে ভিক্ষা দিতেই হবে এমন ধারণা পাকাপোক্ত করে একের পর এক পোস্ট পড়ছে ফেসবুক আর ইনস্টাগ্রামে। কেউ কেউ অবশ্য শ্রদ্ধার পক্ষ নিয়ে বলছেন, হতে পারে ওই সময় তার কাছে ক্যাশ ছিল না।

রণবীরের ওই সিনেমা ছাড়াও শ্রদ্ধার হাতে আছে ‘চালবাজ ইন লন্ডন’ ছবির কাজ। এর সঙ্গে অবশ্য প্রয়াত শ্রীদেবীর ‘চালবাজ’-এর কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন পরিচালক পঙ্কজ পরাশর।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন