২৪ ঘন্টা নিউজ
শনিবার ১১ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news২৭ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ৪ সফর ১৪৪৩ হিজরি

রাউজানের নোয়াপাড়ার মালাকার পাড়া ও দয়াল ভিলায় গণেশ পুজা অনুষ্টিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১ । ২:১০ দুপুর

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের মালাকার পাড়া ও দয়াল ভিলায় নানা আয়োজনের মধ্য দিয়ে গণেশ পুজা অনুষ্টিত হয়। কর্মসূচির মধ্যে ছিল গণেষ দেবের প্রতিমা স্থাপন,শুভ অধিবাস, সন্ধ্যা আরতি, পুষ্পাঞ্জলি প্রদান, মঙ্গল প্রদীপ প্রজ্জলন, ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজা উপলক্ষে মন্ডপে দেখা গেছে, বর্ণিল সাজসজ্জা।

১০ অক্টোবর শুক্রবার দুপুরে নোয়াপাড়া ইউনিয়নের মালাকার পাড়ার মহাজন বাড়ি ও একই ইউনিয়নে দয়াল ভিলায় অনুষ্টিত গণেশ পুজা পরিদর্শন করেন দ. রাউজান পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক, ম্যালকম চক্রবর্তী। পরিদর্শনকালে পূজার সার্বিক আয়োজন ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করে আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি পূজায় আগত সনাতন সম্প্রদায়ের মানুষের সাথে কুশল বিনিময় করেন এ সময় ধনা মালাকার ভুলু, সুভাস কান্তি দে ও রাজীব কান্তি দে’সহ দক্ষিণ রাউজান পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।

পূজা উপলক্ষে নোয়াপাড়াস্থ মালাকার পাড়ার মহাজন বাড়িতে নোয়াপাড়া তরুণ সংঘের উদ্যোগে ধনা মালাকার ভুলুর সার্বিক সহযোগিতায় ৯ ও ১০ ফেব্রুয়ারি আরতি ও ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ডপ প্রাঙ্গন ঘুরে দেখা গেছে পূজা উপলক্ষে মন্ডপ সাজিয়ে তোলা হয়েছে রঙিন কাপড়, ফুল এবং নানা রংয়ের বর্ণিল আলোকসজ্জায়। ডাক-ঢোলের বাদ্য-বাজনায় পূজা প্রাঙ্গনে ছিল উৎসবের আবহ। একই দিন নোয়াপাড়া ইউনিয়নের দয়াল ভিলায় আরতি ও ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সুভাস কান্তি দে ও রাজীব কান্তি দে’র আয়োজনে পূজায় কয়েক হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়। পূজা উপলক্ষে বর্ণিল সাজসজ্জা ছিল চোখে পড়ার মতো।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন