২৪ ঘন্টা নিউজ
রবিবার ১২ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news২৮ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ৫ সফর ১৪৪৩ হিজরি

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১ । ৫:১৩ সন্ধ্যা

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মো. আশরাফুল (২৪) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার মধ্য রাতে তার বুকে ব্যথা উঠে, পরে সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোববার (১২ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার ইকবাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার মধ্যরাতে আশরাফুলের বুকে ব্যথা উঠে। পরে সে রাত আড়াইটার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কয়েদীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।

তিনি আরও বলেন, আশরাফুল গত ২৯ মে থেকে একটি মারামারির মামলায় জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন। সে জেলার নাসিরনগর উপজেলার ভলাকুটের মৃত আলী আহমেদের ছেলে।

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক খান রিয়াজ মাহমুদ জিকু বলেন, হাজতি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। আনার পর ইসিজি করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন