বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের শুভ জন্মদিন উপলক্ষে জননেত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে আজ ১২/০৯/২০২১ ইং রোজ রবিবার,সকাল ১১ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের করোনাযোদ্ধা চিকিৎসকদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির আয়োজনে চমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির এর নিকট চিকিৎসকদের জন্য বিশেষ উপহার সামগ্রী হস্তান্তর করেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য আবদুল কৈয়ূম চৌধুরী এবং নাসির হায়দার বাবুল।
এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগনেতা আলতাফ হোসেন,নাঈম উদ্দীন আজাদ,ওসমান মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জাহি,চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো:মাসুদ চৌধুরী,বিপুল তালুকদার,গাছবাড়িয়া সরকারী কলেজের যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল হক রিয়াজ,চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সদস্য ছোটন নাথ,ছাত্রলীগনেতা মোঃ আরফাত হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১ । ৫:৩৮ সন্ধ্যা