২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৩ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news২৯ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ৬ সফর ১৪৪৩ হিজরি

কাপাদোসিয়ায় সালমানের সূর্যোদয়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ । ২:৩৯ দুপুর

সালমান খান এমন এক অভিনেতা যিনি তার ভক্তদের কখনই হতাশ করেন না। বিশেষ করে তার সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার ক্ষেত্রে বরাবরই কোন সুযোগ হাতছাড়া করেন না তিনি।

এবারেও ব্যাতিক্রম নয়, টাইগার-থ্রি’র শুটিং এ গিয়ে তুরস্কের কাপাদোসিয়া থেকে সুন্দর এক সকালের মুহূর্ত ভক্তদের সাথে শেয়ার করলেন ভাইজান।

ইন্সটাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, হুডেড জ্যাকেট পরা সালমান একটি রেলিং এর সামনে দাঁড়িয়ে পুরো শহর দেখছেন, এক কথায় উপভোগ করছেন সকালের শহরের সৌন্দর্য্য।

মূলত টাইগার থ্রি’র একটি রোমান্টিক গানের শুটিং হবে তুরস্কের কাপাদোসিয়ায়। তিন কোটি রুপি বাজেটের এই গানের শুটিং উপলক্ষ্যেই তুরস্ক অবস্থান করছেন সালমান ও ক্যাটরিনা কাইফ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন