২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৩ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news২৯ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ৬ সফর ১৪৪৩ হিজরি

বোয়ালখালী পৌর নির্বাচনে প্রতীক পেলেন সোলাইমান বাবুল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ । ২:৪২ দুপুর

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা নির্বাচনে উচ্চ আদালতের নির্দেশে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদের প্রার্থী সোলাইমান বাবুল।আদেশের প্রেক্ষিতে সোমবার (১৩ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা নাজমুন নাহার তােেক ব্রীজ প্রতীক বরাদ্দ দিয়েছেন।

বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গত ২২ জুন কাউন্সিলর পদপ্রার্থী সোলায়মান বাবুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।এ নিয়ে বোয়ালখালী পৌরসভার ৯ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬১ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। আগামী ২০ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন