২০২৩ সাল থেকে নতুন কারিকুলাম অনুযায়ী পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) ও অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা থাকছে না।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। এর আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপন করেন।
এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, করোনাভাইরাসের সংক্রমণের হার দেখে চতুর্থ সপ্তাহ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন রুটিন হবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়া হবে।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ । ৪:৪৭ বিকাল