সীতাকুণ্ডে দুইটি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কুমিরা ইউনিয়নের ঘাটঘর এলাকায় বিউটি আক্তার(৩৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। সে পারিবারিক কহলের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বিউটি বড় কুমিরাস্থ ঘাটঘর এলাকার মৃত রবিউল হোসেনের স্ত্রী।
খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘটনারস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার তদন্ত কর্মকর্তা সুমন বর্ণিক। অপরদিকে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় দুপুর ১টার দিকে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতেরর নাম পরিচয় জানাতে পারেনি রেলওয়ে পুলিশ। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ । ৫:৩৫ সন্ধ্যা