২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news৩০ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ৭ সফর ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৯৭

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১ । ১০:২৪ সকাল

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ৯৭ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৯৬২ জনে। আর এ সময়ে মারা গেছেন ২ জন।

১৪ সেপ্টেম্বর, মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৩৫৪ জনের নমুনা পরীক্ষায় ৯৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৫৯ এবং উপজেলার ৩৮ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৯ জন এবং অ্যান্টিজেন টেস্টে ৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ১ জন নগরীর, অপর ব্যক্তি নগরীর বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০৪ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৭২ জন।

উল্লেখ, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন