২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৫ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news৩১ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ৮ সফর ১৪৪৩ হিজরি

পরীমণির মামলার হাজিরা আজ

পরীমণির মামলার হাজিরা আজ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ । ১০:১৬ সকাল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমণি আজ বুধবার নিম্ন আদালতে হাজিরা দিতে যাবেন।

পরীমণির আইনজীবী মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পরীমণির আইনজীবী বলেন, জামিন পাওয়ার পর আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেবেন পরীমণি। এ ছাড়া পরীমণিকে গ্রেপ্তারের পরে পুলিশ কিছু জিনিস জব্দ করেছিল। পরীমণি সেগুলো নিজের জিম্মায় নেওয়ার জন্যও আবেদন করবেন।

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তাঁর সহযোগী দীপুকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়। পরদিন ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তাঁর সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

এরপর গত ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত পরীমণিকে জামিন দেন। পরের দিন তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত পান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন