২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৫ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news৩১ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ৮ সফর ১৪৪৩ হিজরি

রাজশাহীতে চলতি বছরের সর্বোনিম্ন শনাক্ত

রাজশাহীতে চলতি বছরের সর্বোনিম্ন শনাক্ত
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ । ১২:৫৮ দুপুর

রাজশাহীতে মহামারি করোনাভাইরাস সংক্রমণের হার একের ঘরে নেমে এসেছে। মঙ্গলবার ২৮৩ জনের নমুনা পরীক্ষায় মাত্র ৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৬ দশমিক শূন্য ৬ শতাংশ কমে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৪১ শতাংশে। যা চলতি বছরে সর্বোনিম্ন। এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, মৃতদের মধ্যে রাজশাহীর একজন, নাটোরের একজন ও নওগাঁর একজন। এদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। যাদের মধ্যে দুজনের বয়স ৫১ থেকে ৬০ এবং দুজনের ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছেন ১৩ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ২২ জন। বুধবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১২১ জন। যাদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১১ জন।

করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ৪০ জন করোনা পজিটিভ শনাক্ত। উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৪৮ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনা নেগেটিভ হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ৩৩ জন।

রামেক পরিচালক জানান, মঙ্গলবার দুটি ল্যাবে রাজশাহী জেলার ২৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৬ দশমিক শূন্য ৬ শতাংশ কমে সংক্রমণের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৪১ শতাংশে। যা আগের দিন সোমবার ছিল ৭ দশমিক ৪৭ শতাংশ। এর আগে গত রোববার শনাক্তের হার ছিল ৮ দশমিক শূন্য ৯ শতাংশ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন