চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে অভয় দেব নামের এক দেড় বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার কানুনগোপাড়া মনা সওদাগরের বাড়ি এ ঘটনা ঘটে।
নিহত অভয় ওই এলাকার তাপস দেবের ছেলে। নিহতের পিতা তাপস দেব জানান, পরিবারের অজান্তে অভয় পুকরে পড়ে যায়। তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, অভয় নামের একটি শিশুকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ । ৪:৫৩ বিকাল