২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ৯ সফর ১৪৪৩ হিজরি

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ৭ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ৭ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১ । ১:০৫ দুপুর

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাঁদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের এক জন করোনা পজিটিভ ছিলেন। অন্যরা মারা গেছেন উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে রাজশাহীর তিন জন, নাটোরের এক জন, নওগাঁর দুজন এবং পাবনার এক জন।

বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১২০ জন। এ নিয়ে হাসপাতালের ২৪০টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে মোট রোগী ভর্তি আছেন ১২২ জন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন