২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ৯ সফর ১৪৪৩ হিজরি

ইভ্যালির মালিক মো. রাসেলের বাসায় র‍্যাবের অভিযান

ইভ্যালির মালিক মো. রাসেলের বাসায় র‍্যাবের অভিযান
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১ । ৪:৩৪ বিকাল

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের মোহাম্মদপুরের বাসায় অভিযান শুরু করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ বৃহস্পতিবার বিকেলে র‍্যাব সদস্যরা এই অভিযান শুরু করে। র‍্যাব-২ এর অপারেশন অফিসার ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বিকেলে গণম্ধ্যমকে বলেন, ৪টার দিকে ওই অভিযান শুরু হয়। গোয়েন্দাসহ অন্যরা বাসার ভিতরে রয়েছে। অভিযান শেষে এ ব্যাপারে ব্রিফ করা হবে জানান তিনি।

রাজধানীর গুলশান থানায় একজন গ্রাহক রাসেল ও তাঁর স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে প্রায় সোয়া তিন লাখ টাকা প্রতারণা ও আত্মসাতের মামলা করেন। এর পরই এই অভিযানের তথ্য এল।

এর আগে গত মঙ্গলবার দেশের ১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়ে তদন্তের পর বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন আন্তমন্ত্রণালয় কমিটি জানায়, ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন