পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় গোপন সূত্রে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যবসায়িকে আটক করেছে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম খ সার্কেল।
১০ নভেম্বর রবিবার সকালে উপজেলার মনসা বাদামতল এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১শ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ির নাম নিয়ামত উল্লাহ। তিনি কক্সবাজার জেলার টেকনাফ শাহ পরীরদ্বীপ ডেইল পাড়ার আব্দুর শুক্কুরের ছেলে।
রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে এতে বলা হয় আটক মাদক ব্যবসায়ির বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১০ নভেম্বর, ২০১৯ । ১২:১৭ দুপুর