২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৭ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news২ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ১০ সফর ১৪৪৩ হিজরি

অষ্টম ও নবম শ্রেণির ক্লাস হবে সপ্তাহে দুদিন

অষ্টম ও নবম শ্রেণির ক্লাস হবে সপ্তাহে দুদিন
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১ । ১০:৫৪ সকাল

অষ্টম ও নবম শ্রেণির ক্লাস সপ্তাহে এক দিনের পরিবর্তে দুদিন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশি’র মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক নির্দেশনায় গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে—শনি ও বুধবার নবম শ্রেণি এবং রোববার ও বুধবার অষ্টম শ্রেণির ক্লাস নেওয়া হবে।

অন্যদিকে, সোমবার সপ্তম শ্রেণি এবং মঙ্গলবার ষষ্ঠ শ্রেণির ক্লাস হবে।

চলতি বছর এবং আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস প্রতিদিন নেওয়া হবে বলে নির্দেশনায় জানানো হয়।

মাউশির দেওয়া নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণির শ্রেণি কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে পরিচালনা করতে হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির (নিম্ন মাধ্যমিক) শ্রেণি কার্যক্রম মাধ্যমিকের (ষষ্ঠ থেকে নবম) সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনা করতে হবে।

আগামী ২০ সেপ্টেম্বর থেকে সারা দেশের মাধ্যমিক স্তরের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম নতুন সূচি অনুযায়ী পরিচালনা করতে হবে বলে মাউশির নতুন আদেশে উল্লেখ করা হয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন