২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৭ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news২ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ১০ সফর ১৪৪৩ হিজরি

বেসামরিক নাগরিকদের নিয়ে স্পেসএক্সের নভোযান

বেসামরিক নাগরিকদের নিয়ে স্পেসএক্সের নভোযান
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১ । ১১:৩৫ সকাল

প্রথমবারের মতো কেবল বেসামরিক নাগরিকদের নিয়ে পৃথিবীর কক্ষপথে গেল স্পেসএক্সের নভোযান ফ্যালকন নাইন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে চার বেসামরিক নাগরিককে নিয়ে পৃথিবীর কক্ষপথের উদ্দেশে রওনা হয় ফ্যালকন নাইন রকেটটি। আর এ মহাকাশযাত্রার নাম দেওয়া হয়েছে ‘ইন্সপিরেশন ফোর’।

স্থানীয় সময় বুধবার রাত ৮টা। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে পৃথিবীর কক্ষপথে ঐতিহাসিক যাত্রা করে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের ড্রাগনের ফ্যালকন নাইন রকেট। ঐতিহাসিক বলা হচ্ছে, কারণ রকেটটিতে করে মহাকাশে যাওয়া নভোচারীদের কেউই পেশাগতভাবে নভোচারী নয়। এদের সবাই সাধারণ মানুষ, শখের বশেই মহাকাশে যাওয়া। আর এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথে কেবল বেসামরিক নাগরিকবাহী নভোযান পাঠালো স্পেসএক্স।

টিকিট কিনে ঐতিহাসিক এ যাত্রার সাক্ষী হন মার্কিন বিলিয়নেয়ার জ্যারেড আইস্যাকম্যান। তিন দিনের এই মহাকাশযাত্রায় তার সঙ্গী হয়েছেন ২৯ বছরের ক্যানসার জয়ী হেইলি আরসেনক্স, ৫১ বছর বয়সী ভূ-বিজ্ঞানী সিয়ন প্রোক্টর ও মার্কিন বিমানবাহিনীর প্রাক্তন সদস্য ৪২ বছর বয়সী ক্রিস সেমব্রোস্কি।

মহাকাশযানটি পৃথিবী থেকে প্রায় ১২৫ মাইল ওপরে ওঠার পর, স্পেসএক্সের মাধ্যমে এক বিবৃতিতে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান আইজ্যাকম্যান। আগামী তিন দিন পর্যায়ক্রমে ৫৭৫ কিলোমিটার উচ্চতায় পৃথিবীর কক্ষপথে পৌঁছাবেন চার নভোচারী। পুরো ফ্যালকন নাইনের ক্যাপসুলে বসে পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করবেন তারা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন