২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৭ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news২ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ১০ সফর ১৪৪৩ হিজরি

আনোয়ারায় বিষধর সাপের কামড়ে মহিলা মেম্বারের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১ । ৯:৪২ রাত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিষধর সাপের কামড়ে পারভীন আক্তার (৫০) নামের সাবেক দুই বারের মহিলা ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৭-সেপ্টেম্বর) উপজেলার ১০ হাইলধর ইউনিয়নের দক্ষিণ হাইলধর গ্রামে এই দূর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে নিজ ঘরে আলমারি থেকে কাপড় বের করার সময় আলমারির ড্রয়ারের নিজ থেকে তার পায়ের মধ্যে সাপে কামড় দেই। সাথে সাথে স্থানীয় ওঝার কাছে নেওয়ার পর অবস্থার অবনতি দেখে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।এই বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ উপমা চৌধুরী বলেন,বিকেলের দিকে হাইলধর ইউনিয়ন থেকে সাপের কামড়ে মৃত্যু হওয়া এক মহিলা আনা হয়েছিলো। উনার পায়ে সাপে কাটার চিহ্ন ছিলো। আমরা লাশটাকে পরিবারের কাছে হস্তান্তর করেছি।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন