বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে মানবতার সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবং ফ্রী এম্বুলেন্স সার্ভিস সেবা দেওয়ার জন্যে অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাবেক অর্থ সম্পাদক, ৮নং সোনাইছড়ি ইউনিয়নের কৃতি সন্তান সমাজ সেবক মোহাম্মদ আলাউদ্দিন।
শনিবার বিকাল ৪টায় ঢাকা উত্তরায় শাহজালাল এভিনিউ সিক্রেট কুইজিন পার্টি সেন্টারে,ভিন্নমাত্রা মিডিয়া ভিশন এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সমাজ বিনির্মাণে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা ভিন্ন মাত্রা অ্যাওয়ার্ড ২০২১ অনুষ্ঠানে তাকে উক্ত অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সৈয়দ দীদার বখ্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় স্ট্যান্ডিং কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান। উল্লেখ্য, মোহাম্মদ আলাউদ্দিন মহামারী করোনা ভাইরাসের সংক্রমণে মানুষকে সচেতন করতে ব্যাপাক ভূমিকা পালন করেন। এছাড়াও তিনি এ্যাম্বুলেন্স সেবা, অক্সিজেন সেবাসহ গরীব অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে অবদান রাখেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১ । ১২:৫৭ দুপুর