২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৯ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news৪ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ১২ সফর ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নতুন এ্যাম্বুলেন্স দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১ । ১:০২ দুপুর

সীতাকুণ্ড প্রতিনিধিঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি নতুন এ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। দীর্ঘ ১৭ বছরের পুরোনো এ্যাম্বুলেন্সটি দিয়ে রোগী পরিবহণে বেশ সমস্যা হচ্ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নতুন একটি এ্যাম্বুলেন্সের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা নুরউদ্দিন রাশেদ।

অবশেষে দীর্ঘদিনের প্রতিক্ষার পর স্বাস্থ্য কমপ্লেক্স পেয়েছে একটি নতুন এ্যাম্বুলেন্স। ডা. নুরউদ্দিন এর হাতে এম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহেদ মালেক এম পি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (স্বাসসেবা) লোকমান হোসেন মিয়া, ভারতীয় হাই কমিশনার বিক্রম কে গোরাইস্বামী, কেন্দ্রীয় ঔষাধাগার পরিচালক আবু হেনা মোরশেদ জামান, স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম প্রমূখ।

এদিকে হাসপাতালের জন্যে নতুন এ্যাম্বুলেন্স প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্য মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা নুরউদ্দিন রাশেদ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন