২৪ ঘন্টা নিউজ
সোমবার ২০ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news৫ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ১৩ সফর ১৪৪৩ হিজরি

জালালাবাদ ও কাবুলে সিরিজ বোমা হামলা, আইএসের দায় স্বীকার

জালালাবাদ ও কাবুলে সিরিজ বোমা হামলা, আইএসের দায় স্বীকার
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১ । ১০:২৫ সকাল

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে এবং রাজধানী কাবুলে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনায় সাত জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বোমা বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে কট্টরপন্থি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট ইন খোরাসান (আইএসকে)।

শনিবার ও রোববারের বিস্ফোরণের কথা উল্লেখ করে আইএসকে তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, ‘সিরিজ বিস্ফোরণে ৩৫ জনের বেশি তালেবান মিলিশিয়া হতাহত হয়েছে।’

নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদকে আইএসকে’র ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। গত শনিবার জালালাবাদে অন্তত চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি বিস্ফোরণস্থলে তালেবানের সাদা পতাকাওয়ালা একটি সবুজ পিকআপভ্যান দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন তালেবান কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘জালালাবাদের একটি হামলায় তালেবানের টহলরত একটি গাড়িকে টার্গেট করা হয়।’

অন্য দিকে, কাবুলে দশত-এ-বারচি এলাকায় একটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত দুজন ব্যক্তি গুরুতর আহত হয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন