২৪ ঘন্টা নিউজ
সোমবার ২০ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news৫ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ১৩ সফর ১৪৪৩ হিজরি

রাজশাহী করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু

রাজশাহী করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১ । ১১:৫৮ সকাল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন করোনা পজিটিভ ছিলেন এবং পাঁচ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল পরিচালক জানান, মৃত সাত জনের মধ্যে রাজশাহীর তিন জন, নওগাঁর দুজন, চাঁপাইনবাবগঞ্জের এক জন ও নাটোরের এক জন রয়েছেন।

এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে করোনা বিশেষায়িত ২৪০ শয্যার বিপরীতে ১২৪ জন রোগী ভর্তি রয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন