২৪ ঘন্টা নিউজ
সোমবার ২০ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news৫ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ১৩ সফর ১৪৪৩ হিজরি

ফটিকছড়ির দূর্গমাঞ্চলে ২০লাখ টাকা ব্যয়ে ড.মাহমুদ হাসান সেতু

ফটিকছড়ির দূর্গমাঞ্চলে ২০লাখ টাকা ব্যয়ে ড.মাহমুদ হাসান সেতু
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১ । ১:৪১ দুপুর

উপজেলার নারায়ণহাট ইউনিয়নের দূর্গম এলাকা সুন্দরপুর-হাপানিয়া সড়কে ২০ লক্ষ টাকা ব্যয়ে ৩০ ফুট দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করেছে চট্টগ্রাম জেলা পরিষদ। এ উপজেলার বিশিষ্ট দানবীর ড. মাহমুদ হাসানের নামানুসারে এ সেতুর নাম রাখা হয় “ড. মাহমুদ হাসান সেতু”। চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম আনুষ্ঠানিক ভাবে এ সেতুর উদ্বোধন করেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী সাব্বির ইকবাল, জেলা পরিষদ সদস্য ও মরহুম ড. মাহমুদ হাসানের সন্তান আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, এড. উম্মে হাবিবা, বখতেয়ার সাঈদ ইরান প্রমুখ উপস্থিত ছিলেন।সেতুটি নির্মিত হওয়ায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। স্থানীয়রা জানান, সুন্দরপুর-হাপানিয়া সড়কে সেতু নির্মাণ ওই এলাকার মানুষের প্রাণের দাবি ছিল যা স্বাধীনতার পর এই প্রথম বাস্তবায়ন হলো। সেতুটি নির্মাণের মধ্য দিয়ে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষের দীর্ঘ দিনের আকাঙ্খা পূরণ হয়েছে।

সুন্দরপুর গ্রামের স্কুল শিক্ষক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এখানে আগে কাঠের সেতু ছিল, সেটি দিয়ে বর্ষাকালে শিক্ষার্থীদের যাতায়াত করা ঝুকিপূর্ণ ছিল। এখন বর্ষা মৌসুমেও স্কুল-কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারবে। স্থানীয় কৃষক মনু মিয়া বলেন- সেতুটি নির্মাণের ফলে গ্রামের কৃষকের উৎপাদিত কৃষি পণ্য এখন খুব সহজই বাজারজাত করা যাবে। নারায়ণহাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ বলেন, আমরা অনেক খুশি। জেলা পরিষদ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করেছে । সেতুটি নির্মাণের কারণে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী- চাকুরীজিবী সবাই লাভবান হবে।

জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ বলেন, হাপানিয়া ও সুন্দরপুর গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এক‌টি সেতু। তিনি সেতুটির উন্নয়নে বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন