২৪ ঘন্টা নিউজ
সোমবার ২০ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news৫ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ১৩ সফর ১৪৪৩ হিজরি

ঢাকায় আসছেন কলকাতার কৌশানী

শান্ত খানের নায়িকা হতে ঢাকায় আসছেন কলকাতার কৌশানী
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১ । ৮:২৭ রাত

‘পিয়া রে’ শিরোনামে একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। সিনেমাটিতে উঠতি চিত্রনায়ক শান্ত খানের নায়িকা হিসেবে দেখা যাবে তাঁকে।

সোমবার দুপুরে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় দাবি করেছেন, ‘২৬ সেপ্টেম্বর ঢাকায় আসছেন কৌশানী। এর পর টানা শুটিংয়ে অংশ নেবেন। মাঝে পূজার একটা ব্রেক দেওয়া হবে। শুধু কৌশানী নয়, কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এই সিনেমার শুটে অংশ নিতে ঢাকায় আসছেন।’

দেশে বিদেশি শিল্পীদের শুটিংয়ের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ‘ওয়ার্ক পারমিট’ এরই মধ্যে পেয়েছেন বলেও দাবি করেন প্রযোজনা প্রতিষ্ঠানের এই কর্মকর্তা।

এর আগে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় কলকাতার দুই সিনেমার শুট শেষ করেছেন কৌশানী মুখোপাধ্যায়। শামীম আহমেদ রনির পরিচালনায় সেই দুই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন প্রেমিক বনি সেনগুপ্ত।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন