২৪ ঘন্টা নিউজ
বুধবার ২২ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news৭ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ১৫ সফর ১৪৪৩ হিজরি

রাজশাহীতে করোনায় মৃত্যু ৮

রাজশাহী করোনায় মৃত্যু ৮
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১ । ১১:০৬ সকাল

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে একজন করোনা পজেটিভ ও সাতজন উপসর্গে মারা যান।

আজ সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, নওগাঁর দুজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন ও কুষ্টিয়ার একজন।

পরিচালক আরও জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন। এ নিয়ে হাসপাতালের করোনা ডেডিকেটেড ২৪০টি বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ১২৩ জন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন